রবিবার, ২৭ মার্চ, ২০১৬

আমরা কি এই বীর নারী যোদ্ধাকে চিনি?

তিনি ছিলেন একজন আনসারী মহিলা। উম্মু 'উমারা উপনামে তিনি ইতিহাসে প্রসিদ্ধ। মদিনার বিখ্যাত খাযরাজ গোত্রের নাজ্জার শাখার কন্যা। তিনি বিখ্যাত বদরী সাহাবী 'আব্দুল্লাহ ইবন কা'ব আল মাযিনীর বোন। রাসুলুল্লাহ ( সঃ ) মদিনায় হিজরতের পূর্বে দাওয়াতের কাজের জন্য মুস'আব ইবন 'উমাইরকে ( রা: ) সেখানে পাঠান। উনার তাবলীগে যে সকল নারী-পুরুষ ইসলাম গ্রহণ করেন উম্মু 'উমারা ( রা: ) তাঁদের একজন। এভাবে তিনি হলেন প্রথম পর্বের একজন মুসলিম আনসারী মহিলা। হিজরি দ্বিতীয় সনে উহুদ যুদ্ধে উম্মু 'উমারা ( রা: ) যোগ দেন। মূলত তিনি গিয়েছিলেন একটি পুরানো মশক সঙ্গে নিয়ে যোদ্ধাদের পানি পান করানোর উদ্দেশ্যে। কিন্তু এক পর্যায়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন। চমৎকার রণকৌশলের পরিচয় দেন। '

মরে গেছে মানবতা

আমি দেখেছি কাটাতারে ফেলানীর রুপে ঝুলে ঝুলে মরে গেছে স্‌বাধীনতা। .
 আমি দেখেছি কেঁদে কেঁদে রাজনের রুপে হাহাকারে মরে গেছে মানবতা।
. আমি দেখেছি জনতার বুকে পুলিশের বুট।
 প্রতিবাদ হলে সাধুর আছলে গড়ে উঠে দানবতা। মরে গেছে স্‌বাধীনতা। .