রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬

নিন্দুক, তোষামদকারি এবং প্রকৃত বন্ধু





আপনি যতই ভাল কিছু করুন না কেন- নিন্দুকেরা তার ভুল বের করবেই। আর আপনি যতই খারাপ কিছু করুন না কেন- তোষামদকারিরা তার স্তুতি গাইবেই। কিন্তু এক জন প্রকৃত বন্ধু আপনার ভালোটাকে ভালো বলে আপনাকে যেমন উতসাহিত করবে তেমনি খারাপটাকে খারাপ বলে নিরুতসাহিত করে আপনার অধপতনকে ঠেকিয়ে রাখবে।
অধিকাংশ কোন কাজই পুরোপুরি ভাল কিংবা পুরোপুরি খারাপ নয়। ভালোর মাঝেও অনেক সময় কিছুটা খারাপ যেমন লুকিয়ে থাকে ঠিক তেমনি খারাপের মাঝেও কখনো কখনো শিক্ষনিয় কিছু বিষয় থাকে। তাই আপনার অধিকাংশ কাজেই নিন্দুকেরা নিন্দা করার সুযোগ যেমন পাবে তেমনি একই কাজে তোষামদকারিরাও তোষামদের সুযোগ পাবে।
জিবনের চড়াই উতরাই পেরুনোর পথে এই তিন শ্রেনির লোকেরই আমাদের দরকার। আমরা অনেক সময়ই নিজেদের কাজের ভাল মন্দ বিচার করে সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু ভাল মন্দ বিচার করে সিদ্ধান্ত গ্রহন করা- জিবনের চলার পথকে মসৃন করার জন্য খুবই গুরুত্বপুর্ন। আর সঠিক সিদ্ধান্ত গ্রহন কিংবা নিজের কাজের সঠিক মুল্যায়ন জানার জন্য এই তিন শ্রেনির লোকেরই প্রয়োজন।
নিন্দুকেরা আপনার কাজের পুরো খারাপ দিকগুলো আপনাকে দেখিয়ে দিবে।

তোষামদকারিরা আপনার কাজের সম্পুর্ন ভালো দিকগুলো ধরিয়ে দিবে।
আর প্রকৃত বন্ধুরা আপনার ভালো এবং খারাপের সঠিক বিশ্লেষন করে আপনাকে সঠিক পথটা চিনিয়ে দিতে সহযোগিতা করবে।
প্রকৃত বন্ধু হচ্ছে সেই- যে নিন্দুক এবং তোষামদকারি, এই দুই জনের সুষম মিশ্রন। এক জন প্রকৃত বন্ধুর ভিতরে নিন্দা এবং তোষামদ দুটোরই গুন থাকতে হয়। বন্ধুর মঙ্গলের জন্য যখন যেটার প্রয়োজন সে তখন সেটারই প্রকাশ ঘটায়।
আমাদের মনে রাখা প্রয়োজন যে- এক জন প্রকৃত মানুষই কেবল প্রকৃত বন্ধু হতে পারে। আর এক জন প্রকৃত মানুষ হচ্ছে সেই- যার ভিতরে ধর্মিয়, সততা, মিতব্যয়ি, মানবতা গুনগুলো বিদ্যমান।
বইকে বলা হয়ে থাকে প্রকৃত বন্ধু। কিন্তু আসলে কি তাই? বইয়ে যেমন ভালো মেসেজ থাকে তেমনি খারাপ মেসেজও কম থাকে না। একটা বই পড়ে পাঠক খারাপ মেসেজটাকেও গ্রহন করতে পারে। বই কেবল মাত্র তখনই প্রকৃত বন্ধু হতে পারবে যখন তাতে একটাও খারাপ মেসেজ থাকবে না। কিন্তু এমন বইয়ের সংখ্যা খুবই নগন্য। আর এ ধরনের বই পড়ার আগ্রহ সব পাঠকের নেইও। কোরান শরিফ পড়ার এবং বোঝার আগ্রহ সাধারন পাঠকের কয় জনের আছে?
তাই সব বইকে ঢালাওভাবে প্রকৃত বন্ধু বলা যায় না। আর কোন বইকে প্রকৃত বন্ধু বলা গেলেও তা কখনই প্রকৃত মানুষের মত হতে পারে না। বইয়ের চেয়ে এক জন মানুষই আর এক জন মানুষকে সব চেয়ে বেশি প্রভাবিত করতে পারে এবং তৎক্ষনাত ভুল শুধরিয়ে দিতে পারে। তাই প্রকৃত বন্ধু কেবল এক জন প্রকৃত মানুষই হতে পারে।
জিবনে প্রকৃত বন্ধুর কোন বিকল্প নেই। আর জেনে রাখুন আপনার সবচেয়ে প্রকৃত বন্ধু হচ্ছে- আপনার মা এবং বাবা, যদি তারা সত এবং ধার্মিক হয়ে থাকেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন