বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

আসুন জুম’আর দিনের সূন্নাহগুলো জেনে নিই!












১। জুম’আর দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসুল (সাঃ) ওয়াজিব করেছেন(বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭, ৮৯৮)। পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন নখ চুল কাটা একটি ভাল কাজ।
.
২। জুম’আর সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। (বুখারীঃ ৮৮০)
.
৩। মিস্ওয়াক করা। (ইবনে মাজাহঃ ১০৯৮, বুখারীঃ৮৮৭, ইঃফাঃ৮৪৩)
.
৪। গায়ে তেল ব্যবহার করা। (বুখারীঃ৮৮৩)
.
৫। উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা। (ইবনে মাজাহঃ১০৯৭)
.
৬। মুসুল্লীদের ইমামের দিকে মুখ করে বসা। (তিরমিযীঃ৫০৯, ইবনে মাজাহঃ১১৩৬)
.
৭। মনোযোগ সহ খুৎবা শোনা ও চুপ থাকা-এটা ওয়াজিব। (বুখারীঃ ৯৩৪,মুসলিমঃ৮৫৭, আবু দাউদঃ১১১৩ আহমাদঃ১/২৩০)
.
৮। আগে ভাগে মসজিদে যাওয়া। (বুখারীঃ৮৮১, মুসলিমঃ৮৫০)
.
৯। পায়ে হেঁটে মসজিদে গমন। (আবুদাউদঃ ৩৪৫)
.
১০। জুম’আর দিন ফজরের নামাজে ১ম রাক’আতে সূরা সাজদা (সূরা নং-৩২) আর ২য় রাকা’আতে সূরা ইনসান(দাহর)(সূর া নং-৭৬)পড়া। (বুখারীঃ৮৯১, মুসলিমঃ৮৭৯)
.
১১। সূরা জুম’আ ও সূরা মুনাফিকুন দিয়ে জুম’আর সালাত আদায় করা। অথবা সূরা
আলা ও সূরা গাশিয়া দিয়ে জুম’আ আদায় করা। (মুসলিমঃ৮৭৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন