রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬

আদর্শ স্বামী!




আদর্শ স্ত্রী হতে হলে কী কী কাজ করতে হবে সে ব্যাপারে একটি দীর্ঘ পোস্ট অনেক স্বামী ভাইদেরকেই পোস্ট করতে দেখলাম। কিন্তু আদর্শ স্বামী হতে হলে কী কী গুণ থাকতে হবে তা নিয়ে কোন পোস্ট নজরে পড়লো না।
এটা একটা অবিচার মনে হলো। কারণ ইসলাম স্বামী ও স্ত্রী উভয়েরই করণীয় নির্ধারণ করে দিয়েছে। তাদের প্রত্যেকের উপর অপরের কিছু হক আরোপ করেছে। যে হকগুলো আদায়ে উভয়ে সচেষ্ট হলে আমাদের পরিবারগুলোতে শান্তির বাতাস প্রবাহিত হবে।
স্বামীর দশটি করণীয় নিয়ে পীরে কামেল মাহবুবে ওলামা যুলফিকার আহমাদ নকশবন্দী দশটি সোনালী গুণের কথা বলেছেন। যে গুণগুলো অর্জন করলে একজন স্বামী আদর্শ স্বামী হতে পারে। সে গুণগুলিই সংক্ষেপে উল্লেখ করছি
তিনি স্বামীদের উদ্দেশ্য করে বলছেন--
১. সবসময় মৃদু হেসে ঘরে প্রবেশ করবেন। এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। আম্মাজান আয়েশা রা, বলেন, রাসূলুল্লাহ সা, ঘরে প্রবেশ কালে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন। এবং তার পবিত্র ওষ্ঠদ্বয়ে হাসির ঝিলিক লেগে থাকতো। 
মনে রাখবেন সালাম মানে শান্তির দোয়া। আপনি তার জন্য শান্তির দোয়া করলে তিনিও আপনার জন্য শান্তির দোয়া করবেন। ফলে আল্লাহ উভয়ের উপরই শান্তি ও রহমত বর্ষণ করবেন।
আর ঘরের বাইরের ঝগড়া-কলহ, খারাপ হালত ও দুশ্চিন্তা বাহিরেই রেখে আসবেন। কারণ সেসবের কারণ আপনার স্ত্রী নয়। ঘরে সুন্দর মন ও মনন নিয়ে প্রবেশ করবেন। তাহলে দেখবেন আপনার দীলের অশান্তিও আল্লাহ দূর করে দিয়েছেন।
২. স্ত্রীর ভালো ও উত্তম কাজের প্রশংসা করবেন। 
তার ভালো রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ভালো চিন্তা ও কথা ইত্যাদির প্রশংসা করবেন। কারণ সারাদিন যে মানুষটি আপনার ঘর গুছিযে রাখলো, সন্তানদের খাইয়ে-পড়িয়ে সুস্থ রাখলো, আপনার খাবারের জন্য সর্বাত্মক চেষ্টা করে আগুনে পুড়ে রান্না করলো তার মন চায় আপনি একটু হলেও আপনি তার প্রশংসা করুন। 
অনুগ্রহ ও ইহসানকারীর প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা। হাদিসে এরশাদ হয়েছে- ‘যে অপরের প্রশংসা করে না, তার প্রতি কৃতজ্ঞচিত্ত হয় না সে যেন আল্লাহরও প্রশংসা করলো না, তার প্রতি কৃতজ্ঞ হলো না।
৩. স্ত্রীর কাজের প্রতি মনোযোগ দিন। 
স্ত্রীর আরাম ও বিশ্রামের প্রতি লক্ষ্য রাখুন। শুধু নিজের আরাম নিয়েই ব্যস্ত খাকবেন না। কারণ তারও আরাম ও বিশ্রামের প্রয়োজন আছে। সে আপনার চাকরানী নয়। আপনার অর্ধাঙ্গীনী। যতটুকু করছে ততটুকু তার পক্ষ থেকে ইহসান। 
তার কাজের প্রতি একটু মনোযোগ দিলেই সে খুশীতে বাগবাগ হয়ে যাবে। 
নবীগণ স্ত্রীদের সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ রাখতেন। হযরত নবী মূসা আ, স্বীয় স্ত্রীর জন্য আগুন আনতে গিয়েই নবুওতের মর্যাদা লাভ করেছিলেন। 
অনেক স্বামীই আছেন যারা শুধু তিনবেলা খেতে ও ঘুমোতে পছন্দ করেন। অথচ দেখা যায় রান্নাঘরে অনেক প্রয়োজনীয় জিনিসের অভাবে স্ত্রী রান্না করতে গিয়ে বেশ সমস্যায় পড়ছে। ঘরে প্রয়োজনীয় বস্তুর অভাবে ঘর গোছানো সম্ভব হচ্ছে না। কিন্তু সেসব স্বামীরা সেদিকে ভ্রুক্ষেপ করে না। 
খেয়াল করুন, আম্মাজান আয়েশা রা, নিজেই বলছেন, প্রিয় নবী সা, ঘরে সংসারের কাজ করতেন। তাহলে চিন্তা করে দেখুন এত বড় যিম্মাদারী আদায় করেও তিনি ঘরের প্রয়োজনের দিকে খেয়াল রেখেছেন।
৪. স্ত্রীকে মাঝে মাঝে উপহার দিন। গিফট দিন।
স্ত্রীর বলার আগেই তার প্রয়োজনীয় কোন বস্ত বা প্রিয় কোন বস্ত তাকে উপহার দিন। তার প্রিয় বস্তুটি যদি সে না চাইতেই তাকে উপহার দেন তাহলে দেখবেন তার খুশীর কোন সীমা থাকবে না। আর প্রয়োজনীয় বস্তু তো দিতেই হবে তাহলে ঝগড়া পর্যন্ত গড়ানোর কী মানে আছে! 
উপহার দিলে ভালোবাসা বাড়ে। সম্পর্ক গাঢ় হয়। কারণ নবী কারিম সা, এরশাদ করেছেন, তোমরা পরস্পরকে হাদিয়া প্রদান করো। এর দ্বারা তোমাদের পরস্পরের ভালোবাসা ও হৃদ্যতা বৃদ্ধি পাবে। 
স্বামীর উপহার দামী না কম দামী তা নিয়ে সতী স্ত্রীর কোন মাথাব্যথা থাকে না। স্বামী উপহার দিয়েছে এটাই তার কাছে অনেক বড়।
5. স্ত্রীর প্রতি ভালোবাসা ও আকর্ষণ প্রকাশ করুন।
আচরণে বা উচ্চারণে এমন কিছু করুন যাতে স্ত্রী অনুভব করে আসলেও আপনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দুঃখের বিষয় হলো আজ আমরা স্বামীরা ঘরে এমন একটা পরিবেশ তৈরী করেছি যেন আমরা স্বৈরশাসক। স্ত্রীরা আমাদের হুকুমের গোলাম। প্রিয়নবী সা, কত আবেগের সাথে স্ত্রীর প্রতি মুহাব্বত ও প্রেম প্রকাশ করতেন। আম্মাজান আয়েশা রা, যে পাত্রে পান করতেন নবীজী সা, সেই পাত্রেই একই স্থানে ঠোট লাগিয়ে পান করতেন। একই বালতির পানি দিয়ে একসাথে উভয়ে গোসল করতেন। প্রিয় স্ত্রী আয়েশা রা,কে মুহাব্বতের সাথে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা অর্থ সুন্দরী।
অনেক স্বামী মনে করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা প্রকাশ করলে তারা মাথায় চরে বসবে- এটা ঠিক নয়। দ্বীনদার স্ত্রীরা কখনো স্বামীর মাথায় চড়ে বসে না।
=== বাকি পাঁচটা পরে দিবো ইনশাআল্লাহ ==

1 টি মন্তব্য: